অনলাইন কুরআন শিক্ষার প্ল্যাটফর্ম

কুরআন এবার আপনার
নিজের ভাষায়, নিজের জীবনে

বিশুদ্ধ তিলাওয়াত থেকে গভীর তাদাব্বুর, আমরা কুরআনকে এমনভাবে শেখাই যেন আপনি অনুভব করেন, কুরআন তো আমার কথা বলছে।

কুরআন শেখার যাত্রা: হাফেজ মাও. জাহিদ হাসান মিলু, ক্বারী হাফেজ মাওলানা মুফতি ইমাম উদ্দীন ও হাফেজ মাও. কাওসার আলম শিবলী
তিলাওয়াত থেকে তাদাব্বুর
  1. ১তিলাওয়াত
  2. ২তারজমা
  3. ৩তাফসীর
  4. ৪তাদাব্বুর
আমাদের অনন্য পদ্ধতি

তিলাওয়াত থেকে তাদাব্বুর

শুধু পড়া নয়, কুরআনকে বোঝা, অনুভব করা এবং জীবনে ধারণ করার চার ধাপের যাত্রা।

  1. ধাপ ১تِلَاوَة

    তিলাওয়াত

    সঠিক মাখরাজ ও তাজবিদসহ বিশুদ্ধ উচ্চারণে কুরআন পাঠ শেখা।

  2. ধাপ ২تَرْجَمَة

    তারজমা

    প্রতিটি শব্দ ও আয়াতের অর্থ বুঝে পড়া, যাতে পাঠ অর্থবহ হয়।

  3. ধাপ ৩تَفْسِير

    তাফসীর

    আয়াতের প্রেক্ষাপট ও ব্যাখ্যা জেনে গভীরভাবে কুরআন বোঝা।

  4. ধাপ ৪تَدَبُّر

    তাদাব্বুর

    কুরআনকে নিজের জীবনে চিন্তা ও প্রয়োগের মাধ্যমে হৃদয়ে ধারণ করা।

আমাদের গল্প

সীরাহ পড়ির মিশন ও ভিশন

কয়েক মিনিটের এই ভিডিওতে জেনে নিন আমরা কেন এই যাত্রা শুরু করেছি এবং কোথায় পৌঁছাতে চাই।

আমাদের ভিশন

“কুরআন তো আমার কথা বলছে”, আধুনিক মানুষ যেন এভাবেই রিলেট করতে পারে

আমরা চাই কুরআন শুধু মুখস্থ পাঠ না হয়ে থাকুক, বরং প্রতিটি আয়াত যেন আপনার নিজের জীবনের প্রশ্নের উত্তর হয়ে ওঠে। এই গভীর উপলব্ধিকে আমরা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে চাই।

এই যাত্রায় যোগ দিন
শিক্ষার্থীদের অনুভূতি

যখন কুরআন নিজের কথা বলে

প্রথমবার মনে হলো আয়াতগুলো আমার নিজের জীবনের প্রশ্নেরই উত্তর দিচ্ছে। শেখাটা আর মুখস্থ থাকল না।
আআয়েশা সিদ্দিকারেকর্ডেড কোর্স শিক্ষার্থী
তাদাব্বুরের সেশনগুলো আমার কুরআন পড়ার ধরনই বদলে দিয়েছে। এখন প্রতিটি পাঠ যেন হৃদয়ের কথোপকথন।
ননুসরাত জাহানলাইভ ওয়ার্কশপ অংশগ্রহণকারী